কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও উপদেষ্টা সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহারিয়ার সৃজন, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মীম ও সদস্য রিয়াজুল ইসলাম রুহীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়। একই সাথে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবকে আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ মিলন মিয়া সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে অনলাইন সাংবাদিকতায় পেশাগত নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় ক্লাবের উপদেষ্টামণ্ডলী সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত মানোন্নয়ন এবং জনস্বার্থে সাংবাদিকতা চর্চার দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে উপস্থিত সাংবাদিকরা প্রেস ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং এর কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

0 Comments