Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী থানার ওসির সঙ্গে অনলাইন প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়





নাগেশ্বরী থানার ওসির সঙ্গে অনলাইন প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় 



কুড়িগ্রামের নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের কমিটি ও সদস্যরা।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নাগেশ্বরী থানায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জেলাল আহমেদ রানা, উপদেষ্টা মো. তানিম বিল্লাহ, সাধারণ সম্পাদক সিয়াম শাহারিয়ার সৃজন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, মো. সাঈদী হোসেন, মো. সজিব মিয়া, রিয়াজুল ইসলাম, রুহিসহ সংগঠনের আরও সদস্যরা।

মতবিনিময়কালে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সত্যতা যাচাই করে সবসময় নিউজ করবেন। আমরা আপনাদের সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, সাংবাদিকরা যেন কোনো তথ্য প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই করেন এবং সমাজের স্বার্থে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করেন।

এ সময় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া বলেন, “আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরাও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এভাবেই নাগেশ্বরী উপজেলা এগিয়ে যাবে।”

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন বিষয়ে তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Post a Comment

0 Comments