নেপালে ক্ষতিগ্রস্তদের পাশে ছওয়াব ফাউন্ডেশন: ৯২ পরিবারে জরুরি সামগ্রী ও খাদ্য সহায় তা প্রদান
নেপালের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা ছওয়াব ফাউন্ডেশন। সংস্থার মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দেশটির নুয়াকোট জেলার ৫ নম্বর ওয়ার্ডে মোট ৯২টি পরিবারের মাঝে জরুরি প্রয়োজনীয় সামগ্রী ও ১০০টি ফুড প্যাক বিতরণ করা হয়।
স্থানীয় সহযোগী সংস্থা 'নেপাল ডেভেলপমেন্ট সোসাইটি' (NDS)-এর সহযোগিতায় সম্প্রতি এই ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে সরাসরি উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার।
সংকটকালীন এই সহায়তার আওতায় ১০০টি ফুড প্যাক বিতরণের পাশাপাশি ৯২টি পরিবারের সুনির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ২৩টি পরিবারকে রান্নার চুলা, ২৩টি পরিবারকে তাবু, সোলার লাইট ও ম্যাট্রেস, ২৩টি পরিবারকে হাইজিন প্যাক এবং অবশিষ্ট ২৩টি পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটাতে এবং সাময়িক স্বস্তি নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
বিতরণকালে ছওয়াব ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ধর্ম, বর্ণ, দেশ ও জাতির সীমারেখা পেরিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই ছওয়াব ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোকে মানবতার প্রকৃত পরিচয় উল্লেখ করে সংস্থাটি জানায়, আগামী দিনগুলোতে নেপালের আরও বেশিসংখ্য অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে তাদের এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

0 Comments