কেদার ইউনিয়নে পরিবর্তনের হাওয়া, চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মুকিদকে ঘিরে তীব্র চাঞ্চল্য
আসন্ন ১৪ নং কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন ও জোরালো মেরুকরণ সৃষ্টি হয়েছে। ইউনিয়নের গণমানুষের অধিকার আদায় ও সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী মোঃ মোক্তাদির রহমান মুকিদ অ্যাডভোকেট।
আইন পেশায় সুনাম অর্জনের পর এবার নিজ জন্মভূমির সেবা ও অবহেলিত কেদার ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষে মাঠে নেমেছেন তিনি।
জনসাধারণের প্রতিক্রিয়া:
অ্যাডভোকেট মুকিদের প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পরপরই কেদার ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও চা-স্টলগুলোতে বইছে আলোচনার ঝড়। স্থানীয় তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তার শিক্ষাগত যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং আইনি লড়াইয়ের অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখছেন। সাধারণ ভোটারদের মতে, ইউনিয়নের অভিভাবক হিসেবে একজন শিক্ষিত ও সচেতন জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব।
অ্যাডভোকেট মুকিদের অঙ্গীকার:
"আমি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতিতে আসি নাই। কেদার ইউনিয়নের খেটে খাওয়া মানুষের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণের কর্মসংস্থান সৃষ্টি করাই আমার প্রধান লক্ষ্য। কেদারকে একটি স্মার্ট ও শোষণমুক্ত ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে সকল সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।"
স্থানীয় সচেতন মহলের মতে, আইন পেশার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকায় তরুণ এই প্রার্থীর আগমন নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তন এনে দিয়েছে। আগামী নির্বাচনে কেদার ইউনিয়নে এক নতুন হাওয়া বইতে যাচ্ছে—এমনটাই মনে করছেন রূপসী ও কেদার এলাকার সর্বস্তরের জনগণ।

0 Comments