নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডের মেম্বার পদে তরুণের জয়জয়কার: জনসেবায় আলোচনার শীর্ষে ফারুক আহমেদ
আসন্ন ১নং রামখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা এবং জনসমর্থনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন তরুণ উদীয়মান সমাজসেবক ফারুক আহমেদ। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভোজনপুর, পূর্ব রামখানা গ্রামের মো. জব্বুর হোসেনের সুযোগ্য পুত্র। ভোটের আনুষ্ঠানিকতা শুরুর আগেই দীর্ঘদিন ধরে নিজ এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজ করে তিনি মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর মনে স্থায়ী স্থান করে নিয়েছেন।নির্বাচনী এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ফারুক আহমেদের সততা, আন্তরিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পুরো ওয়ার্ডজুড়ে এক ইতিবাচক জনমত তৈরি হয়েছে। নাড়িরভিটা, মাদারেরকুটি, ব্যাপারীটারী, কানুরকুটি, সরকারটারী, খুনিয়াটারী, কাশিয়াবারী, ভোজনপুর ও রামখানা—এই এলাকার সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম।
এলাকাবাসীর সাথে আলাপকালে স্থানীয় এক প্রবীণ মুরব্বি বলেন, "আমাদের এই এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল এবং অনেক গরিব মানুষ বিশুদ্ধ পানির কষ্টে ভুগত। ফারুক মেম্বার পদপ্রার্থী হিসেবে কোনো সরকারি দায়িত্ব পাওয়ার আগেই যেভাবে নিজ উদ্যোগে রাস্তাঘাট ঠিক করা, নলকূপ বসিয়ে দেওয়া এবং গরিবদের খাদ্য সহায়তা দিয়ে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা এমন জনবান্ধব ও তরুণ নেতৃত্বকেই আগামীতে মেম্বার হিসেবে দেখতে চাই।"
তার উল্লেখযোগ্য উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের মধ্যে রয়েছে এলাকার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিজ উদ্যোগে বিভিন্ন ভাঙা রাস্তাঘাট ও সংস্কার কাজ পরিচালনা করছেন, এলাকার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন, দরিদ্র ও সুপেয় পানির সংকটে থাকা পরিবারগুলোর জন্য গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের সুব্যবস্থা করে দিচ্ছেন, শিক্ষা, স্বাস্থ্য ও মানসম্মত ওয়ার্ড গঠন এবং এলাকার প্রতিটি মানুষের নায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন।
ওয়ার্ডবাসীর সেবা ও কল্যাণে নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে বদ্ধপরিকর তরুণ এই মেম্বার পদপ্রার্থী আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ডবাসীর মূল্যবান ভোট, দোয়া, সহযোগিতা ও সমর্থনপ্রার্থী। তিনি একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ মডেল ওয়ার্ড গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

0 Comments