Ticker

6/recent/ticker-posts

জামায়াতের দায়িত্বশীলরা হবেন দক্ষ রাজনীতিবিদ ও দ্বীনের যোগ্যতাসম্পন্ন ব্যক্তি’

 



‘জামায়াতের দায়িত্বশীলরা হবেন দক্ষ রাজনীতিবিদ ও দ্বীনের যোগ্যতাসম্পন্ন ব্যক্তি’


কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়ন দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) কুড়িগ্রাম জেলা মডেল মসজিদের হলরুমে জেলা জামায়াতের উদ্যোগে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীরের সভাপতিত্বে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “জামায়াতের দায়িত্বশীলরা হবেন একদিকে দক্ষ রাজনীতিবিদ, অন্যদিকে দ্বীনের যোগ্যতাসম্পন্ন ব্যক্তি।” তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইসলামী জ্ঞান ও নৈতিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহের এবং কুড়িগ্রাম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া।

দিনব্যাপী এ শিক্ষাশিবিরে উপজেলা কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা, নেতৃত্বের গুণাবলি ও দ্বীনি জ্ঞানচর্চাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, দায়িত্বশীলদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত করার লক্ষ্যেই এ ধরনের শিক্ষাশিবিরের আয়োজন করা হয়েছে।

Post a Comment

0 Comments