মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ লাখ টাকার অনুদান প্রদান করলেন এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রামের কচাকাটা থানাধীন মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কার ও মেরামতের জন্য ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সুসংহত করার লক্ষ্যে এই অনুদান প্রদান করা হয়। অনুদান হস্তান্তর কার্যক্রম শেষে সংসদ সদস্য গাবতলা বাজারের স্থানীয় মন্দির পরিদর্শন করেন এবং সেখানকার খোঁজখবর নেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার আমীর মাওলানা মোঃ এনামুল হক, কচাকাটা থানার সেক্রেটারী ও ১৪নং কেদার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল বাতেন (বিএসসি), এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলার সভাপতি মোঃ মোশারফ হোসেনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো প্রসারে এই অনুদানের জন্য সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

0 Comments