পূর্ব দুধকুমারবাসীর গর্ব অ্যাডভোকেট রাশিদুল ইসলামকে কেদার মহিলা কলেজের বিশেষ সম্মাননা
সাথে নজরুল বর্ষ উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ!
আঞ্চলিক শিক্ষানুরাগ ও মেধার মূল্যায়নে এক বর্ণাঢ্য সন্ধ্যার সাক্ষী হলো ঐতিহ্যবাহী কেদার মহিলা কলেজ।
আমাদের পূর্ব দুধকুমার অঞ্চলের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাশিদুল ইসলাম-কে অত্র কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এলাকা ও দেশের জন্য তাঁর এই অবিসংবাদিত অর্জনকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
একইসাথে, 'নজরুল বর্ষ' উপলক্ষে শিক্ষার্থীদের সাহিত্য ও জ্ঞানের পরিধি বাড়াতে কাজী নজরুলের জীবনের ওপর বিশেষ সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাভী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উক্ত আনন্দঘন আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি আলোকিত করেন এবং বিজয়ী ও গুণী ব্যক্তিত্বের হাতে স্মারক তুলে দেন কেদার মহিলা কলেজের সম্মানিত সভাপতি জনাব মোঃ নূর ইসলাম (অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রংপুর)।
এলাকার কৃতি সন্তানদের এমন সম্মাননা ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সবাই।

0 Comments