Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন নাগেশ্বরী থানার মো: এনামুল হক প্রধান

 



কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন নাগেশ্বরী থানার মো: এনামুল হক প্রধান


কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সার্বিক কার্যক্রমে দায়িত্বশীলতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার চমৎকার স্বীকৃতি হিসেবে জেলার 'শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)' নির্বাচিত হয়েছেন মো: এনামুল হক প্রধান।  


​চলতি আগস্ট মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও চমৎকার প্রশাসনিক পারফরম্যান্স বিবেচনা করে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। জেলার মোট ১১টি থানার মধ্যে নাগেশ্বরী থানার অসামান্য পারফরম্যান্সের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়।  


​অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর কাছ থেকে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন।  


​এই বিশেষ অর্জন সম্পর্কে শ্রেষ্ঠ ওসি মো: এনামুল হক প্রধান জানান, "আল্লাহর অশেষ রহমতে আমি এই স্বীকৃতি পেয়েছি। এই অর্জনের মূল কৃতিত্ব আমার নাগেশ্বরী থানার প্রতিটি সহকর্মীর। তাদের অক্লান্ত পরিশ্রম, সহযোগিতা ও পেশাদারিত্ব ছাড়া এই সফলতা অর্জন সম্ভব হতো না। আমি আমার সকল সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"  


​তিনি আরও জানান, এই অর্জন ভবিষ্যতে নাগেশ্বরী থানার জনগণকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও উন্নত পুলিশিং সেবা প্রদানে অনুপ্রেরণা জোগাবে।

Post a Comment

0 Comments