Ticker

6/recent/ticker-posts

৪ ইউনিয়নে নতুন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ, এলজিইডিকে এমপি আনোয়ারুল ইসলামের চিঠি

 




৪ ইউনিয়নে নতুন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ, এলজিইডিকে এমপি আনোয়ারুল ইসলামের চিঠি


কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনের চারটি ইউনিয়নে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে নিজস্ব ভবন না থাকায় অস্থায়ী ও জরাজীর্ণ ভবনে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ সরকারি ও ডিজিটাল সেবা পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন।


জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ও বল্লভেরখাস ইউনিয়ন এবং ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ও পাইকেরছড়া ইউনিয়নে এখনো নিজস্ব ইউনিয়ন পরিষদ ভবন নেই। ফলে এসব ইউনিয়নের বাসিন্দাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবা গ্রহণে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।


এ প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে সরকারি সেবা আরও সহজ, আধুনিক ও কার্যকরভাবে নিশ্চিত করতে উল্লিখিত চারটি ইউনিয়নে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বরাবর পত্র পাঠিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।


স্থানীয়দের প্রত্যাশা, নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে, ডিজিটাল সেবা সম্প্রসারিত হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের পথও সুগম হবে।

Post a Comment

0 Comments