সোনাহাট ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মো. আনোয়ারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য (২৫-কুড়িগ্রাম-১)।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে তিনি মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান এবং তাদেরকে নৈতিক মূল্যবোধ, সুশিক্ষা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

0 Comments