নাগেশ্বরীতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জুলাই বিপ্লবে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগেশ্বরী উপজেলা শাখা।
উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগ ও বীরত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভায় বক্তারা বলেন, "ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়াই আমাদের প্রধান লক্ষ্য হতে হবে।"
আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments