কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর ভেন্যু সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৩ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় টুর্নামেন্ট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
আলোচনা সভায় ভেন্যু আহ্বায়ক, কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি), কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. খ. ম. ওয়াজেদুল কবির রাশেদ এবং গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ হানিফ উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় কচাকাটা, কেদার ও বল্লভেরখাস ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, সুপার, অধ্যক্ষ এবং শারীরিক শিক্ষা শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এতে আয়োজক কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত শিক্ষক ও অতিথিবৃন্দ টুর্নামেন্ট সফল করতে খেলা পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে একমত প্রকাশ করেন এবং নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

0 Comments