কেদার মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে
কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নারী শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে কুড়িগ্রাম জেলার কচাকাটাস্থ পূর্ব দুধকুমোর পাড়ের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান কেদার মহিলা কলেজ-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, উক্ত শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—এই তিন শাখাতেই অনলাইনের মাধ্যমে ছাত্রী ভর্তি আবেদন নেওয়া হচ্ছে। ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি কলেজে এসে অথবা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
ভর্তি আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ:
EIIN (ইআইআইএন) নং: ১৩৭০৪১
কলেজ কোড: ৬৮৩৫
শিক্ষার্থীদের সুবিধার জন্য সরাসরি কলেজ অফিস থেকেই অনলাইনে আবেদনের ব্যবস্থা রয়েছে। এছাড়া গরীব ও মেধাবী ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কলেজের পক্ষ থেকে বিশেষ সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা:
কলেজ অফিস: ০১৭৬৪-৯৮০১৭৬
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (মোহাম্মদ হাফিজুল মন্ডল): ০১৭১০-৭৭০০৫৩

0 Comments