আ খ ম ওয়াজেদুল কবির রাশেদকে নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান হিসেবে চান সাধারণ মানুষ
জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বইতে শুরু করেছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সবখানের আড্ডায় এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের উপজেলা পরিষদের কাণ্ডারি? এই নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কেদার ইউনিয়নের পরপর দুইবারের সফল চেয়ারম্যান এবং কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আ খ ম শহিদুল ইসলাম বাচ্চুর দ্বিতীয় পুত্র আ খ ম ওয়াজেদুল কবির রাশেদের নাম।
এলাকার শ্রমজীবী, কৃষক, দিনমজুরসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ একটি অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত নাম। খেটে খাওয়া মানুষের দুঃখ-কষ্টে তিনি সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ব্যক্তিগত তহবিল থেকেও প্রতিনিয়ত নানা আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করে আসছেন।
কেদার, কচাকাটা, বল্লভেরখাস ও নারায়নপুর ইউনিয়নের ভোটার সাহেব, জয়নুল আবেদীন, রাশেদুল ইসলাম রাসু, মাইনুল ইসলাম, এরশাদ আলী, ফয়জার রহমান (১), ফয়জার রহমান (২) ও হবিবর রহমানসহ স্থানীয় ভোটাররা জানান, নাগেশ্বরী উপজেলাকে একটি আদর্শ, আধুনিক ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে আ খ ম ওয়াজেদুল কবির রাশেদের কোনো বিকল্প নেই। একজন তরুণ ও কর্মঠ জনপ্রতিনিধি হিসেবে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
নিজের প্রার্থিতা ও পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ বলেন, "দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলার মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, তরুণ প্রজন্মের জনপ্রতিনিধিরা নেতৃত্বে আসলে জনগণের ভাগ্যোন্নয়ন ও সরাসরি সেবাদান আরও সহজ হয়। নাগেশ্বরী উপজেলা এতদিন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। জনগণের সেই প্রত্যাশা ও চাহিদাকে প্রাধান্য দিয়েই আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরও বলেন, "জনগণ যদি আমাকে বিজয়ী করেন, তবে নাগেশ্বরী উপজেলার দীর্ঘদিনের চিহ্নিত সমস্যাগুলো সমাধানের পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব।" নাগেশ্বরী উপজেলার সার্বিক উন্নয়ন ও একটি দুর্নীতি-সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

0 Comments