Ticker

6/recent/ticker-posts

কচাকাটা থানার ওসির সাথে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়

 



কচাকাটা থানার ওসির সাথে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়

​

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাসের সাথে মতবিনিময় সভা করেছে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

​শুক্রবার (২৮ আগস্ট) কচাকাটা থানায় আয়োজিত এই মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল এবং অনলাইন ক্যাসিনোসহ সার্বিক অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিস্তারিত আলোচনা হয়।

​মতবিনিময় সভায় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলনিয়া মাদক ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে থানা পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

​ওসি অর্পণ কুমার দাস বলেন, "কচাকাটা থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশ ইতিমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।" তিনি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে সহযোগিতার প্রয়োজন। তথ্য আদান-প্রদানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে কচাকাটা থানাকে একটি নিরাপদ ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

​উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাসু, সদস্য সজিব মিয়া, মোঃ সাঈদি হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম রুহীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। সভায় সাংবাদিক ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Post a Comment

0 Comments