Ticker

6/recent/ticker-posts

কচাকাটা কলেজ মোড় থেকে ১৭০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার




কচাকাটা কলেজ মোড় থেকে ১৭০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


কুড়িগ্রামের কচাকাটায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কচাকাটা কলেজ মোড় এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কচাকাটা কলেজ মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। অভিযানকালে ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।



Post a Comment

0 Comments