কচাকাটা থানা জামায়াতে ইসলামীর শিক্ষা উন্নয়ন ফোরামের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন
কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ পর্যালোচনা ও শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিতে কুড়িগ্রামের কচাকাটা কলেজ ও কেদার মহিলা কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার শিক্ষা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ উল্লেখ করেন, শিক্ষা ও নৈতিকতাভিত্তিক সমৃদ্ধ জাতি গঠনে তাদের এই সচেতনতামূলক ও উন্নয়নমূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার অফিস সেক্রেটারী জনাব মোঃ আতাউর রহমান, যুব বিভাগের সভাপতি মোঃ মইনুল ইসলাম, প্রচার সেক্রেটারী মোঃ ফরিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচাকাটা থানা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ
এ সময় শিক্ষা উন্নয়ন ফোরামের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। সফর শেষে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার গুণগত মান উন্নয়নে স্থানীয় সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

0 Comments