Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক এমপির দ্বিতীয় পুএ ওয়াজেদুল কবির রাশেদ ​




​জাতীয় নির্বাচন সমাপ্তির পর পরই সারাদেশে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী হাওয়া। এর ব্যতিক্রম নয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাও। হাট-বাজার, চায়ের দোকান কিংবা বন্ধুদের আড্ডায় এখন একটাই আলোচনার বিষয়— কে হচ্ছেন নাগেশ্বরী উপজেলার আগামী দিনের কান্ডারি? এই নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কেদার ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান এবং কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য মরহুম আ খ ম শহিদুল ইসলাম বাচ্চুর সুযোগ্য পুত্র আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ-এর নাম।


​দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই তরুণ নেতা আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার দৃঢ় ঘোষণা দিয়েছেন।


​নিজের প্রার্থিতার বিষয়ে আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ বলেন,


​"আমি দীর্ঘদিন ধরে নাগেশ্বরীর মেহনতি ও সাধারণ মানুষের কাধে কাধ মিলিয়ে কাজ করে আসছি। আমি মনে করি, তরুণ প্রজন্মের জনপ্রতিনিধিরা নেতৃত্বে এলে সরাসরি জনগণের ভাগ্যোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতেই আমি নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।"



​তিনি আরও যোগ করেন, নাগেশ্বরী উপজেলা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি অত্র এলাকার চিহ্নিত সমস্যাগুলোর স্থায়ী সমাধানসহ মাদক ও সন্ত্রাসমুক্ত এক আদর্শ নাগেশ্বরী গঠনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


​এদিকে এলাকা ঘুরে শ্রমজীবী, কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, নাগেশ্বরীতে সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি নাম আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশায় তিনি সবসময় নিজ তহবিল থেকে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।


​স্থানীয় ভোটারদের মধ্যেও তাকে ঘিরে তৈরি হয়েছে বিপুল উদ্দীপনা। কেদার, কচাকাটা, বল্লভেরখাস ও নারায়ণপুর ইউনিয়নের ভোটার ফারুক আহমেদ, মাইনুল ইসলাম, এরশাদ আলী, হবিবর রহমানসহ একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ওয়াজেদুল কবির রাশেদ একজন সৎ, সুশিক্ষিত ও তরুণ নেতৃত্ব। একটি মাদকমুক্ত, আধুনিক ও সমৃদ্ধ উপজেলা গঠনে তার বিকল্প নেই বলেই তারা মনে করছেন।


​আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে নাগেশ্বরী উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন এই তরুণ চেয়ারম্যান প্রার্থী।

Post a Comment

0 Comments