নাগেশ্বরীতে এসআই ইদ্রিস আলীকে ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে এসআই ইদ্রিস আলী এবং স্থানীয় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদাাইখাল (কুমারিয়ারপাড়) এলাকাবাসীর ব্যানারে উভয় পক্ষই এই কর্মসূচির আয়োজন করে।
এক দল বিক্ষোভকারী নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলীর বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ দেওয়ার অভিযোগ তুলে ধরেছেন। তারা এসআই ইদ্রিস আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পরিচালনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানান।
অন্যদিকে, ভূখণ্ডটির অপর এক অংশ একই এলাকায় পাল্টা প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। তাদের ব্যানারে উল্লেখ করা হয়, পূর্বের মানববন্ধনটি এসআই ইদ্রিস আলীর নামে একটি ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ কর্মসূচি ছিল।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের 'ভূমিদস্যু' শামছুল হক ও তার সহযোগীদের অত্যাচার এবং ষড়যন্ত্রের শিকার হচ্ছে হাফিজুল ইসলামের পরিবার। তারা ভুক্তভোগী হাফিজুলের পরিবারের নিরাপত্তা ও সঠিক বিচারের জোর দাবি জানান। একইসাথে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান তারা।
স্থানীয় বাসিন্দাদের মতে, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে উভয় পক্ষের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুই পক্ষই মাদাাইখাল-কুমারিয়ারপাড় এলাকাবাসীর ব্যানার ব্যবহার করায় বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং এলাকাতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ।

0 Comments