কচাকাটায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
কচাকাটা (কুড়িগ্রাম): উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রামের কচাকাটায় বাংলাদেশ পুলিশ কচাকাটা থানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’। স্থানীয় তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস। খেলায় অন্যান্য অতিথিদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা সেক্রেটারি মো. আব্দুল বাতেন বিএসসি, কচাকাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাপ সরকার এবং সদস্য সচিব আনিচুর রহমান।
এছাড়াও কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষকবৃন্দ এবং এলাকার ক্রীড়ামোদী সাধারণ জনগণ খেলাটি উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ওসি অপূর্ণ কুমার বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্দর ও আইনশৃঙ্খলা বজায় রাখা পরিবেশে জমজমাট ম্যাচটি সম্পন্ন হয়।

0 Comments