Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘চা আড্ডা’ ঘিরে দৃষ্টিনন্দন সড়ক, বিকেলে উদ্বোধন




 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘চা আড্ডা’ ঘিরে দৃষ্টিনন্দন সড়ক, বিকেলে উদ্বোধন

​কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের প্রধান সড়কের দু’পাশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মিলনমেলা ও বিনোদনের জন্য গড়ে ওঠা নতুন কেন্দ্র ‘চা আড্ডা’কে কেন্দ্র করেই সাজসজ্জার এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

​আজ ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪:০০ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘চা আড্ডা’ ও নবসাজ সজ্জিত এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

​স্থানীয়রা জানান, এলাকাটিকে আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে রাস্তার দুই পাশে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ও ফুলের চারা, বসানো হয়েছে সুদৃশ্য বেঞ্চ এবং রাতে আলোর জন্য করা হয়েছে বিশেষ আলোকসজ্জা। গ্রামের ছোট-বড় সবার বিকেল ও সন্ধ্যার সময়টাকে মনোরম পরিবেশে উপভোগ্য করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

​উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশার সাধারণ মানুষ উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে বেশ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Post a Comment

0 Comments