Ticker

6/recent/ticker-posts

কচাকাটায় প্রবাসী ভাইয়ের অনুদানে অসহায় নারী পেলেন এক মাসের বাজার ও বস্ত্র

 



কচাকাটায় প্রবাসী ভাইয়ের অনুদানে অসহায় নারী পেলেন এক মাসের বাজার ও বস্ত্র

​কচাকাটা প্রতিনিধি:

সামাজিক ও মানবিক সংগঠন 'ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন, কচাকাটা থানা' শাখার উদ্যোগে এক প্রবাসী হৃদয়বান ভাইয়ের আর্থিক সহায়তায় অসহায় দুই নারীকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন অসহায় নারীকে পুরো এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার এবং অপর এক নারীকে পরনের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

​সংগঠনের দায়িত্বশীলরা জানান, এলাকার অস্বচ্ছল ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। দূর পরবাসে থেকেও যে প্রবাসী ভাই এই মানবিক উদ্যোগে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

​সহায়তা প্রদানকালে ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, "সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহায়তায় আমরা এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতেও যেকোনো অসহায় মানুষের বিপদে ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন পাশে থাকবে।"

​স্থানীয় সচেতন মহল প্রবাসীর এ অবদান ও ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের তীব্র প্রশংসা করেছেন।

Post a Comment

0 Comments