Ticker

6/recent/ticker-posts

ভূরুঙ্গামারীতে পুলিশ সার্কেল কর্মকর্তার সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় ​




ভূরুঙ্গামারীতে পুলিশ সার্কেল কর্মকর্তার সঙ্গে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার পুলিশ সার্কেল কর্মকর্তা মুনতাসীর মামুন মুনের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভা করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

​মতবিনিময়কালে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া,সহ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য সজিব মিয়া, কাজল কুমার মহন্ত ও রিয়াজুল ইসলাম রুহীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর সংবাদ প্রকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের শতভাগ সত্যতা যাচাই-বাছাই করে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা বজায় থাকবে।” তিনি সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার আশাবাদ ব্যক্ত করেন।

​এ সময় পুলিশ সার্কেল কর্মকর্তা স্থানীয় সংবাদভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘নাগেশ্বরীর আপডেট নিউজ’ ফেসবুক পেজের ভূমিকার প্রশংসা করেন। তিনি নিয়মিত পেজটির সংবাদ পাঠ করেন জানিয়ে বলেন, “নাগেশ্বরীর আপডেট নিউজ সমাজের ইতিবাচক পরিবর্তনে প্রশংসনীয় ভূমিকা রাখছে।” তিনি পেজটিসহ নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।

​প্রেস ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে তিনি তরুণ সাংবাদিকদের আরও দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করা এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সভায় স্থানীয় সংবাদ পরিবেশনে নির্ভুলতা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


Post a Comment

0 Comments