Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

 



নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু



কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশ সুরক্ষা, নির্মল বায়ু নিশ্চিতকরণ এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে “নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ”, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিনের সার্বিক সহযোগিতা ও পরামর্শে সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন।


সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সভাপতি মোঃ জাহিদুল ইসলাম খান, সহসভাপতি মোঃ আবুল হোসেন ব্যাপারী এবং সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক দুদু দায়িত্ব পালন করবেন।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নাগেশ্বরীতে পরিবেশ দূষণ রোধ, বায়ুদূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ ও সবুজায়ন সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পরিবেশবান্ধব নাগরিক উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।


তারা আরও জানান, পরিবেশ সুরক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং একটি সুন্দর ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সেই লক্ষ্যেই স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, তরুণ সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় “নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ”।


সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশ সুরক্ষা, নির্মল বায়ু নিশ্চিতকরণ এবং নাগেশ্বরীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়েই তাদের এই পথচলা।

Post a Comment

0 Comments