কচাকাটায় জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও দারসুল কুরআন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫নং কচাকাটা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী টিএস (প্রশিক্ষণ শিবির) ও দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন সভাপতি জনাব মোঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী এবং ১৪নং কেদার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল বাতেন (বিএসসি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ইসলামী অনুশাসন মেনে ব্যক্তিগত ও সামাজিক জীবন গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও সহযোগীবৃন্দ উপস্থিত ছিলেন। দারসুল কুরআন উপস্থাপন শেষে সংগঠনের সার্বিক সফলতা ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

0 Comments