Ticker

6/recent/ticker-posts

গোলের হাটে অনুষ্ঠিত ফুটবল প্রিমিয়ার লিগের জমকালো ফাইনাল ম্যাচ

 





গোলের হাটে অনুষ্ঠিত ফুটবল প্রিমিয়ার লিগের জমকালো ফাইনাল ম্যাচ


​নাগেশ্বরীর গোলের হাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোলের হাট ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় দর্শক ও ক্রিয়া অনুরাগী বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে।

​উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলি (চেয়ারম্যান পদপ্রার্থী, কেদার ইউনিয়ন)। খেলার শুভ উদ্বোধন করেন কেদার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ।

​বিশেষ অতিথি হিসেবে মাঠ আলোকিত করেন কেদার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফকরুল ইসলাম ফকু এবং ৪ নং ওয়ার্ডের সমাজসেবক মোঃ রুহুল কুদ্দুস।

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​আতাউর রহমান (অফিস সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কচাকাটা থানা শাখা)

​মোঃ ফরিদুল ইসলাম (সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কচাকাটা থানা শাখা)

​মোঃ রাশেদুল ইসলাম রাসু (সদস্য সচিব, বাংলাদেশ প্রেসক্লাব, প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা)

​সমাপনী অনুষ্ঠানে কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোঃ নুরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। ফাইনাল ম্যাচটি স্থানীয় ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

Post a Comment

0 Comments